এর আগে সকাল ৮টার দিকে উপজেলার ডোমসার ইউনিয়নের চরডোমসার গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন মো. আলম তালুকদার (৫০), তার ছেলে মো. রায়হান তালুকদার (১৬)।
.png)
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, চরডোমসার গ্রামের আলম তালুকদারের সঙ্গে মোখলেছ সরদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি স্থানীয় মাতব্বররা ঐ বিরোধ মীমাংসার জন্য সময় নেয়। তাদের কথা অমান্য করে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঐ জমির পশ্চিম পাশে খুঁটি দিয়ে সুতা ও লাল কাপড় বেঁধে দেয় মোকলেছের লোকজন।
শুক্রবার সকালে আলম তালুকদার ও তার ভাই দেলোয়ার হোসেন তালুকদার সেই খুঁটি, সুতা ও লাল কাপড় সরাতে গেলে প্রতিপক্ষ মোখলেছ সরদার, ইউনুছ সরদার, মোশারফ সরদার ও ইসমাইল সরদার মিলে সেন দা দিয়ে আলম তালুকদার ও তার ছেলে মো. রায়হানকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন।
আহত আলম তালুকদার বলেন, ঐ জমির কাগজপত্র সব আমাদের নামে। তবুও মোখলেছ জমি দখল করে খুঁটি দিয়েছে। আবার আমাকে ও আমার ছেলেকে দা দিয়ে কুপিয়েছে। আমাদের জমি ফিরে পেতে চাই এবং এই সন্ত্রাসী হামলার বিচার চাই।
অভিযুক্ত মোখলেছ সরদারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তাদের পাওয়া যায়নি।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, বাবা-ছেলেকে কুপিয়ে আহতর ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।