ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সংসারে অশান্তি, পেটে কাঁচি ঢুকিয়ে আড়াই বছরের মেয়েকে মারল বাবা

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১১ ফেব্রুয়ারি ২০২২
সংসারে অশান্তি, পেটে কাঁচি ঢুকিয়ে আড়াই বছরের মেয়েকে মারল বাবা
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে দাম্পত্য কলহের জেরে নিজের আড়াই বছর বয়সী মেয়েকে হত্যা করেছেন বাবা। এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জান্নাতুল ফেরদৌস।

ঠাকুরগাঁও সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, চার বছর আগে বিয়ে করেন জাকির হোসেন। তিনি একজন কৃষক। বিয়ের কয়েক বছর পর তাদের ঘরে আসে জান্নাতুল। কয়েক মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মেয়ের পেটে কাঁচি ঢুকিয়ে দেন জাকির। এতে ঘটনাস্থলেই জান্নাতুল মারা যায়।

Advertisement

ওসি আরো বলেন, আটকের পর মেয়েকে হত্যার কথা নিজেই স্বীকার করেন জাকির। এ ঘটনায় মামলা হয়েছে। মামলার পর জাকিরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আতিকুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষে আরো সত্য বেরিয়ে আসবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!