স্থানীয়রা জানায়, এক সপ্তাহ ধরে বিড়াল ছানাটি ঐ ভবনের সানশেডে আটকে ছিল। পাশের ভবনে থাকা ওয়াহিদ আকরাম সুবিন নামে এক ব্যক্তি শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেন। তবে কোনো সাড়া পাননি। পরে স্থানীয় এক গণমাধ্যম কর্মীর মাধ্যমে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। এতেও সাড়া মেলেনি। এরপর তিনি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতেই সমালোচনার ঝড় ওঠে।
অ্যানিমেল রেস্কিউ অব টাঙ্গাইল গ্রুপের সদ্য মুনিয়া ইতু ও ইথিকা ইমু বলেন, ফেসবুকে একটি ভিডিও দেখে বিড়াল ছানাটির জন্য খুব মায়া লাগে। পরে ফায়ার সার্ভিসকে অনুরোধ করা হয়। প্রথমে তারা না করলেও পরে এসে উদ্ধার করেছে।
.png)
টিম অ্যানিমেল লাভার্স গ্রুপের মো. জাকির বলেন, বিড়াল ছানাটি উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।
সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল শহিদুজ্জামান বলেন, আমরা বিড়াল ছানাটি উদ্ধারে চেষ্টা করেও পারিনি। আজ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। ধন্যবাদ তাদের।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে বিড়াল ছানাটি উদ্ধার করা হয়েছে। প্রাণ বাঁচানো আমাদের প্রধান কাজ। সেটা মানুষ বা যেকোনো প্রাণী হোক।