গত বছরের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি সংখ্যা জানাতে পারেননি জেলা শিক্ষা অফিসার মো. জায়েদুর রহমান। তিনি বলেন, গত বছরের পাশের হার জানা নেই এবং এ বছরে জিপিএ প্রাপ্তির তথ্য আমাদের হাতে আসেনি।
যশোর শিক্ষা বোর্ড ও জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কুষ্টিয়া জেলার ৬ উপজেলায় এ বছর ১৪ হাজার ৮১৬ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৪৬০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৬ হাজার ৬৭৮ এবং ছাত্রী ৭ হাজার ৭৮২ জন। কুষ্টিয়ায় পাশের হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।
.png)
করোনা মহামারির কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগের মতো উৎসবমুখর পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখা যায়নি। ঘরে বসে অনলাইনের মাধ্যমেই ফলাফল জেনেছেন শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাস মোকাবিলায় সরকারি নির্দেশনা অনুযায়ী কলেজ বন্ধ। এজন্য তারা শিক্ষাপ্রতিষ্ঠানে না গিয়ে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জেনেছেন।
কয়েকটি কলেজের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনাভাইরাস আসার আগে পরীক্ষার ফলাফল ঘোষণার দিন প্রত্যেকটি কলেজে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো। সেসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মিলন মেলায় রূপান্তরিত হতো শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু করোনার জন্য এবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠান সুনসান নীরব। সবাই ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফলাফল জানতে।