কুষ্টিয়ায় ফাঁস দিল শিক্ষার্থী
কুষ্টিয়ার কুমারখালীতে মোবাইল কিনে না দেওয়ায় শাহানাজ আক্তার তুবা নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শাহনাজ আক্তার তুবা কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের শাহীনুর রহমান শাহীনের কন্যা ও দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে তুবা তার বাবা-মায়ের কাছে একটি স্মার্টফোন কিনে চেয়েছিল। মোবাইল কিনে দিতে অপারগতা প্রকাশ করেন বাবা-মা। এতে অভিমানে ঘরের আঁড়ার সঙ্গে ফাঁস দেয় তুবা। তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
.png)
আরো পড়ুন: খালা-ভাগ্নিকে তুলে নিয়ে ধর্ষণ, দুই যুবক কারাগারে
তুবার বাবা শাহীনুর রহমান বলেন, আমি ও আমার স্ত্রী দুজনেই ঢাকায় গার্মেন্টসে চাকরি করি। তুবা একটু মানসিকভাবে অসুস্থ ছিল। কিন্তু মোবাইলের জন্য মেয়ে এমন কাজ করবে তা কখনোই ভাবিনি।
নন্দলালপুর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের মেম্বর মানিক সেখ জানান, তুবা খুব সহজ সরল মেয়ে ছিল। তবে কিছুটা মানসিক ভারসাম্যহীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, তুবা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে।