ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৭, ১৩ ফেব্রুয়ারি ২০২২
প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ী থেকে অপহরণের ১১ দিন পর ১০ম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব।

এ সময় অপহরণকারী ইয়ানভীর ইসলাম ইমরান ওরফে উৎসকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতার ইয়ানভীর ইসলাম সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ধোপাদহ গ্রামের মৃত হাতেম গেমরার ছেলে।

Advertisement

জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখাত হন ইয়ানভীর ইসলাম ইমরান। এতে তিনি ক্ষিপ্ত হয়ে গত ২ ফেব্রুয়ারি বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে চলে যান। শিক্ষার্থীর বাবা এ বিষয়ে ১০ ফেব্রুয়ারি সরিষাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরো পড়ুন: শার্ট তৈরিতে ত্রুটি থাকায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, যুবক নিহত

পরে জামালপুর ক্যাম্পের র‌্যাব প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীর অবস্থান শনাক্ত করে। শনিবার দুপুরে মাদারীপুরের র‌্যাব-৮ (সিপিসি-৩) ক্যাম্প ও সরিষাবাড়ী থানা পুলিশের সহযোগিতায় গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আসামি ইয়ানভীর ইসলামকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, শনিবার সন্ধ্যায় থানায় তাদেরকে হস্তান্তর করা হয়। কিশোরীকে ডাক্তারি পরীক্ষা শেষে রোববার পরিবারের কাছে হস্তান্তর এবং আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!