ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘পুষ্পা’ স্টাইলে গজারি কাঠ পাচারের চেষ্টা, অতঃপর...

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২২
‘পুষ্পা’ স্টাইলে গজারি কাঠ পাচারের চেষ্টা, অতঃপর...
‘পুষ্পা’ সিনেমার স্টাইলে পাচারের সময় জব্দকৃত গজারিকাঠ বোঝাই ট্রাক

দক্ষিণ ভারতের জনপ্রিয় ‘পুষ্পা’ সিনেমার স্টাইলে অবৈধভাবে পাচারের সময় টাঙ্গাইলে বিপুল পরিমাণ গজারি কাঠ জব্দ করেছে বন বিভাগ। রোববার গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ১৮০টি গজারি কাঠ জব্দ করা হয়।

সোমবার দুপুরে বন বিভাগের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া স্টেশন অফিসার সোলাইমান হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৩টার দিকে মহাসড়ক দিয়ে ট্রাক ভর্তি কাঠ ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটিকে সিগনাল দিলে তারা ট্রাক না থামিয়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে বাউইখোলা এলাকায় আটক করা হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়। পরে ট্রাকটি আটক করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়।

Advertisement

এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে বলেও জানান বন বিভাগের কর্মকর্তা সোলাইমান হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!