[ দেশজুড়ে ]
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত : সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত : সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ; ফাইল ছবি
উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর প্রভাবে উপকূলে ৩ নম্বর স্থানীয় সতর্ক দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। এর জেরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রবিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।
তিনি জানান, পর্যটকবাহী জাহাজগুলো সেন্টমার্টিন থেকে এরই মধ্যে ফিরে এসেছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) টেকনাফ বা কক্সবাজার থেকে আর কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে না।
.png)
তিনি আরো জানান, আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। কক্সবাজার, চট্টগ্রাম এবং টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে মোট আটটি পর্যটকবাহী জাহাজ চলাচল করে।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!