ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রামগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২
রামগঞ্জে ড্রাম ট্রাকের চাপায় প্রাণ গেল মাদরাসাছাত্রের
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে মাটি বহনকারী ড্রাম ট্রাকের চাপায় সাজ্জাদ হোসেন নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে।

নিহত সাজ্জাদ হোসেন উপজেলার শৈরশৈই মারকাজুল উলুম ইসলামিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ও পূর্ব বিঘা গাজী বাড়ির  ইউসুফ আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মারকাজুল উলুম মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: চাঁদপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ৫

Advertisement

পুলিশ জানায়, মাদরাসা শিক্ষার্থী সাজ্জাদ হোসেনসহ কয়েকজন ছাত্র রাতের খাওয়া শেষে বাইরে এসে বর্জ্য ফেলতে আসে। কাজ শেষে আবার মাদরাসায় ফিরছিলেন তারা। এ সময় বাকিরা রাস্তা পার হলেও সাজ্জাদ হোসেনকে দ্রুতগতির মাটি বহনকারী ড্রামট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে নিয়ে যায়। পরে ড্রামট্রাকটি হেফাজতে নেয় পুলিশ।

রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, এ ব্যাপারে নিহতের পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!