নিহত মফিজ হাওলাদার সদর উপজেলার চরচিকন্দি গ্রামের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে।
আহতরা হলেন- ওই গ্রামের সাগর আকন, সোবাহান মাদবর, জাজিরা উপজেলার শাহিন শেখ, ভেদরগঞ্জ উপজেলার সাজনপুরের আনিছ উদ্দিন ছৈয়াল ও গোসাইরহাট উপজেলার ধীপুরের রাসেল ব্যাপারী।
.png)
আরো পড়ুন: রাজশাহীতে সম্মাননা পেলেন শ্রেষ্ঠ ৪০ জয়িতা
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শরীয়তপুর সদর থেকে জাজিরা মঙ্গলমাঝির ঘাটগামী বাসটি নসিমনকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন মফিজ। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।