কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান বিকেলে জানান, রোববার ভোরে একটি আপেলবোঝাই পিকআপ ভ্যান নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পিকআপটি কাটাখালী থানার মুসলিমের মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের গাড়িটি রেকার দিয়ে পানির নিচ থেকে টেনে তোলা হয়। পরে পিকআপের ভেতর থেকে বাবা-ছেলে দু’জনের লাশ উদ্ধার করা হয়।
ওসি সিদ্দিকুর রহমান আরো জানান, বারিক হোসেন তার নিজস্ব পিকআপ গাড়িটি চালাচ্ছিলেন। পাশেই বসা ছিল তার ছেলে। তারা অনেক চেষ্টা করেও গাড়ি থেকে বের হতে পারেনি। বাবা-ছেলের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
.png)