ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চরমোনাইগামী বাস পুকুরে পড়ে চালক নিহত, আহত ১৫

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৩, ২৪ ফেব্রুয়ারি ২০২২
চরমোনাইগামী বাস পুকুরে পড়ে চালক নিহত, আহত ১৫
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় বাসটি

রাজবাড়ীর কালুখালীতে চরমোনাইগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে বাসের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৫ জন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাটিয়াপাড়া রেলক্রসিং এলাকায় একটি এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. নাজমুল হুদা। ৪০ বছর বয়সী নাজমুল রাজশাহীর দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া এলাকার মো. মোস্তফার ছেলে। তিনি বাসটির চালক ছিলেন।

Advertisement

স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে ভাটিয়াপাড়া রেলক্রসিং এলাকা অতিক্রম করছিল চরমোনাইগামী একটি বাস। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসচালক নিহত হন। আহত হন আরো ১৫ জন। পরে আহতদের মধ্যে ১০ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর অবস্থায় পাঁচজনকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত হোসেন জানান, বাসচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে ১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!