[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় বাইকের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
ফাইল ছবি
সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী নামে এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা-যশোর মহাসড়কের ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন ওয়ারিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
আরো পড়ুন: স্ত্রীর ১০ টুকরো লাশ ফ্রিজে ভরেন রাসেল, পাঁচদিন পর ফেলেন ডোবা-ডাস্টবিনে
.png)
স্থানীয়রা জানায়, ঝাউডাঙ্গা বাজারে যাওয়ার উদ্দেশ্যে ইদ্রিস আলী বাসা থেকে বের হন। রাস্তা পারাপারের সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!