ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পান দোকানির 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২২
বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পান দোকানির 
ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার বুড়িচং উপজেলার মাশরা এলাকায় ট্রেনের ধাক্কায় পান দোকানি ফরিদ উদ্দিন (৭০) নিহত হয়েছেন। নিহত ফরিদ উদ্দিন জেলার বুড়িচং উপজেলার উপজেলার বাকশীমূল ইউপির মাশরা এলাকার বাসিন্দা। রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ফরিদ উদ্দিন ঐ এলাকায় রেললাইনের ধারে হাঁটছিলেন। আহত অবস্থায় রেললাইন থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মত্যু হয়। নিহতের শরীরে একাধিক জখম থাকায় স্থানীয়রা ধারণা করেছেন ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

স্থানীয় কৃষক গিয়াস উদ্দিন জানান, নিহত ফরিদ উদ্দিন দীর্ঘ বছর ধরে ফকিরবাজারে ফুটপাতে পান বিক্রি করতেন। তার স্ত্রী ও সন্তান থেকেও নেই। পারিবারিক সমস্যার কারণে তার কাছ থেকে দূরে ছিলেন এবং দেখাশোনা করার মতো কেউ ছিলো না।

Advertisement

নিহতের ছেলে সিএনজি চালক হাবিব বলেন, পারিবারিক সমস্যার কারণে আমার মা আনন্দপুর গ্রামে বসবাস করে আসছেন। মৃত্যুর খবর পেয়ে বাবাকে দেখতে এসেছি। 

বাকশীমূল ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বলেন, বৃদ্ধকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। পরে লাশটি পরিবার বাড়িতে নিয়ে গেছেন। দাফন কাফনের খরচের জন্য স্থানীয় কয়েকজনকে দায়িত্ব দিয়ে এসেছি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর শুনেছি। রেলওয়ে পুলিশ বিষয়টি দেখবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!