জানা গেছে, বলাইকাঠী এলাকায় ছয় বন্ধু মিলে গোসল করতে নামে। তারা নদী পার হওয়ার উদ্দেশ্য সাঁতার দেয়। পরে ওপারে না গিয়ে ফেরত আসার চেষ্টা করে। কিন্তু পাঁচজন সাঁতরে পাড়ে এলেও ইজাজুল স্রোতের টানে তলিয়ে যায়। এছাড়া মাসুদ ও বাপ্পি নামে দুজনকে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজ ইজাজুল ইসলাম কিশোরগঞ্জ জেলার করাইরাল থানার কল্লা গ্রামের আশ্রাফ আলীর ছেলে।
.png)
আউলিয়াপুরের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা মাহতাব কাজী বলেন, বাদুরা গ্রামের নিজাম উদ্দিনের ছেলের আকিকায় বন্ধু মাসুদের সঙ্গে বেড়াতে এসে নদীতে গোসলে নামে তারা। স্রোত থাকায় ছয়জনের মধ্যে একজন তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজওয়ান বলেন, সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত হওয়ায় এখন উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। কাল আবার অভিযান শুরু হবে।