সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী রেহেনা একই গ্রামের বুলু মণ্ডলের মেয়ে।
এ তথ্য নিশ্চিত করেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ।
.png)
জানা গেছে, রেহেনার আক্তারের আত্মীয়-স্বজনদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত (ভাগ-বাটোয়ারা) বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার সকালে রেহেনার প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় মারধর ও ছুরিকাঘাতের শিকার হন রেহেনা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান স্বজনরা। সেখাকে চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: এক যুগ ধরে দোকানঘরে বৃদ্ধ দম্পতির মানবেতর বসবাস
পুলিশ কর্মকর্তা মো. হাসমত উল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের শামীম নামে একজন ও তার স্ত্রী রুনাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তারা নিয়ামতপুর মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি আরো জানান, শামীম শজিমেক হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন। গতকাল রোববার সন্ধ্যায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধরের শিকার হয়ে আহত হন শামীম। এরপর থেকেই তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য। একই সঙ্গে শামীমের স্ত্রী রুনাকেও হেফাজতে রাখা হয়েছে।