ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসা ভবনের পেছনে মিলল ছাত্রের রক্তাক্ত লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১১, ৮ মার্চ ২০২২
মাদরাসা ভবনের পেছনে মিলল ছাত্রের রক্তাক্ত লাশ
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে মো. আরমান হোসেন নামে ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে পিলখানা এলাকার আলী বিন আবী মাদরাসা ভবনের পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান মুরাদপুরের মির্জাপুল এলাকার আব্বাস উদ্দিনের ছেলে। সে গত ফেব্রুয়ারিতে মাদরাসাটিতে ভর্তি হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ।

আরো পড়ুন: আত্মগোপনেও শেষ রক্ষা হয়নি রাব্বীর

Advertisement

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. সাদিকুর রহমান বলেন, সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আরমান। মঙ্গলবার সকালে খবর পেয়ে মাদরাসা ভবনের পেছন থেকে তার লাশটি উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজে সোমবার বিকেল সাড়ে ৫টায় মাদরাসা ভবনের ছাদে উঠতে দেখা গেছে তাকে। সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!