[ দেশজুড়ে ]
পুলিশ দেখেই ২ যুবকের হাঁটা শুরু, তল্লাশিতে মিলল ৭০৩০ ইয়াবা
ইয়াবাসহ আটককৃত দুই যুবক, ছবি ডেইলি বাংলাদেশ
চট্টগ্রামের মীরসরাইয়ে ৭ হাজার ৩০টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলাবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মৌলভিবাজার এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আবুল হোসেন একই এলাকার দরবেশ আলীর ছেলে ইসলাম মিয়া।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজন বাস থেকে নেমে হাঁটা শুরু করলে পুলিশ তাদের গতিরোধ করে দেহ তল্লাশি করে ৭ হাজার ৩০টি ইয়াবাসহ তাদের আটক করা হয়।
.png)
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজার থেকে তারা ইয়াবাগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল। তারা প্রায় সময় কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করে। মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ওসি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!