সৌদি ফেরত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালাল স্ত্রী!
টাঙ্গাইলের সখীপুরে ধারালো অস্ত্র দিয়ে সৌদি ফেরত খোকন মিয়ার পুরুষাঙ্গ কেটে পালিয়েছে এক সন্তানের জননী রুপা আক্তার। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দাঁড়িয়াপুর নয়াপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, প্রায় সাত বছর আগে দাঁড়িয়াপুর উত্তরপাড়ার ইসমাইলের মেয়ে রুপার সঙ্গে দাঁড়িয়াপুর নয়াপাড়ার সোনা মিয়ার ছেলে খোকনের বিয়ে হয়। তাদের একটি ৪ বছর বয়সী ছেলে শিশু সন্তান রয়েছে। খোকন মিয়া প্রায় মাস খানেক আগে দেশে আসেন। দেশে আসার পর থেকেই তাদের মধ্যে টাকা-পয়সার হিসাব নিয়ে ঝগড়া লেগে থাকতো। টাকার হিসাব না দিতে পেরে স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে যেতে পারে স্ত্রী রুপা।
.png)
খোকনের চাচা খাজু মিয়া জানান, শুক্রবার সকালে খোকন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে আশেপাশের লোকজন ঘরে প্রবেশ করে দেখে খোকনের পুরুষাঙ্গ কাটা এবং রুপা ঘরে নেই।
আহত খোকনের চাচি মর্জিনা বেগম জানান, গুরুতর আহত খোকনকে উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পালিয়ে যাওয়ার সময় রুপা তার স্বামী খোকনের পাসপোর্ট, ৮ ভরি স্বর্ণালংকার ও কয়েক লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে সখীপুর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, থানায় অভিযোগ পেয়েছি, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।