ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেয়াল ধসে শ্রমিক নিহতের ঘটনায় সেই ভবন মালিক গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ১৩ মার্চ ২০২২
দেয়াল ধসে শ্রমিক নিহতের ঘটনায় সেই ভবন মালিক গ্রেফতার
(ছবি: সংগৃহীত)

রাজশাহীতে ভবন নির্মাণ কাজ করতে গিয়ে নগরীর বারো রাস্তার মোড়ে নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সেই ভবনের মালিক ইন্তাজ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্তাজকে গ্রেফতার করা হয়।

এর আগে রাতে নিহত শ্রমিক রিয়াজুলের বাবা মাহাতাব উদ্দিন বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় ইন্তাজকে গ্রেফতার দেখায় পুলিশ।

আরো পড়ুন: যাওয়া হলো না কারখানায়, পথেই লাশ হলেন স্বামী-স্ত্রী

Advertisement

এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি ইমরান আলী বলেন, ভবন নির্মাণের মালিক ইন্তাজকে গ্রেফতার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, শনিবার দুপুরে নগরীর বারো রাস্তার মোড় এলাকায় রাজশাহীতে নির্মাণাধীন একটি ভবনের পাশের দেয়াল ধসে চাপা পড়ে নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলাম মারা যান। এই দুর্ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!