শনিবার সকালে বনপাড়া-নাটোর মহাসড়কের বনপাড়া পৌর শহরের কালিকাপুর ফজলিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা আক্তার নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকার ফারুক হোসেন-দিলারা বেগম দম্পতির মেয়ে। তাদের গুরুতর অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরামত আলী জানান, ফারুক হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। বনপাড়া ফজলিতলা এলাকায় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশু ফাহিমা সড়কে ছিটকে পড়ে নিহত হয়। এছাড়া গুরুতর আহত হন ফারুক হোসেন ও দিলারা বেগম। পরে তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে বনপাড়া ফায়ার সার্ভিস।
তিনি আরো জানান, ঘাতক ট্রাকটির খোঁজে জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।