ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে মহাসড়কে আজও ধীরগতিতে চলছে যানবাহন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ১৭ মার্চ ২০২২
সিরাজগঞ্জে মহাসড়কে আজও ধীরগতিতে চলছে যানবাহন
(ছবি: সংগৃহীত)

সিরাজগঞ্জের মহাসড়কে আগের তুলনায় যানজট ও ধীরগতির পরিমাণ একটু কমে এসেছে। বৃহস্পতিবার ভোর থেকে এই চিত্র দেখা যায়। তবে ঝুঁকিপূর্ণ নলকা সেতু এলাকার বন্ধ থাকা লেনটি চালু হওয়ায় কমে এসেছে যানজট।

জানা গেছে, সিরাজগঞ্জের মহাসড়কের কড্ডার মোড় এলাকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় রাস্তার কাজ চলছে। এ কারণে কড্ডার মোড় থেকে ঝাঐল ওভারব্রিজ এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

এছাড়া নলকা মোড় থেকে পাঁচলিয়া বাজার এলাকা পর্যন্ত কিছুটা যানজট থাকলেও সেখান থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত যানবাহন চলাচল প্রায় অনেকটাই স্বাভাবিক রয়েছে।

Advertisement

আরো পড়ুন: বাস-মাইক্রো সংঘর্ষে চালকসহ প্রাণ গেল ৩ জনের

এদিকে মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ যত দিন চলবে, তত দিনই মহাসড়কের এমন চিত্র থাকবে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ ও হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. লুৎফর রহমান জানান, নলকা সেতুর পশ্চিম সড়কের সংস্কারকাজ চলমান থাকায় যে লেনটি বন্ধ ছিল, সেটি আপাতত চালু করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। ফলে মহাসড়কের যানজট ও ধীরগতি কিছুটা কমে এসেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!