আসামিরা হলেন- আসাদুল মণ্ডল, মনিরুল ইসলাম, মো. ওবায়দুল, আব্দুল খালেক শিকদার ও মো. সবুজ। এছাড়া মামলায় আরো ৪ জন অজ্ঞাত আসামি রয়েছে।
মোংলা থানা ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আসামিদের মধ্যে বুধবার আসাদুল মণ্ডলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)
এর আগে, বুধবার মোংলা বন্দরের পশুর নদীতে অবস্থানরত একটি লাইটার জাহাজ থেকে পাচার হওয়া ৭৫ বস্তায় ৩ হাজার ৭৫০ কেজি গম পৌর শহরের মাদরাসা রোডের মনিরুলের অটোরাইস মিল থেকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী আসাদুল মণ্ডলকে আটক করে পুলিশ। পরে ঘটনার সঙ্গে জড়িত আরো চারজনকে আসামি করে মামলা করেন মোংলা থানার এসআই দেবজিৎ কুমার সানা।