ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেল শিশু রায়হান

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৬, ২০ মার্চ ২০২২
নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে গেল শিশু রায়হান
লাশের সামনে স্বজনদের আহাজারি-ছবি ডেইলি বাংলাদেশ

দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পূর্নভবা নদীতে গোসল করতে গিয়ে ফাহিম ইবনে রায়হান নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

শিশু ফাহিম ইবনে রায়হান দিনাজপুর পৌর এলাকার গোবরা পাড়ার রায়হান বাবুর ছেলে।

স্থানীয় ইয়াসির আরাফাত চয়ন বলেন, দুপুরে ফাহিম ইবনে রায়হান পাড়ার বেশ কয়েকজন সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পূর্নভবা নদীতে গোসল করার একপর্যায়ে ফাহিম গভীর পানিতে তলিয়ে যায়। তার সঙ্গে গোসল করা অন্যান্য ছেলেরা চিৎকার করলে স্থানীয়রা কয়েকজন পুনর্ভবা নদীতে তল্লাশি চালিয়ে ফাহিম ইবনে রায়হানকে উদ্ধার করে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

দিনাজপুর কোতোয়ালি পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!