ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শীতলক্ষ্যায় লঞ্চডুবির অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৬, ২০ মার্চ ২০২২
শীতলক্ষ্যায় লঞ্চডুবির অনুসন্ধানে ৩ সদস্যের কমিটি
ছবি ভিডিও থেকে নেয়া

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় তিন সদস্যের অনুসন্ধান কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়।

রোববার বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিআইডব্লিউটিএ) আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয় বলে মন্ত্রণালয়ে অফিস আদেশে বলা হয়েছে।

এর আগে একই দিন দুপুরে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিল যাত্রীবাহী লঞ্চ এমএল আফসার উদ্দিন। এ সময় নারায়ণগঞ্জ সদরের আলামিন-নগর এলাকায় বেলা ২টার দিকে এমভি রূপসী জাহাজের ধাক্কায় এটি ডুবে যায়। এতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পাঁচজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

Advertisement

আরো পড়ুন: মেয়েকে ধর্ষণ করতে আসায় ভাইকে কুপিয়ে হত্যা

জানা গেছে, আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ উদ্ঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি-সংস্থাকে চিহ্নিত করতে হবে কমিটিকে। পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে কমিটিকে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছে।

এদিকে তিন সদস্যের অনুসন্ধান কমিটি কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, নৌপরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন আবু সাইদ মো. দেলোয়ার রহমান। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!