ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সকালে কথা কাটাকাটি, বিকেলে ছুরিকাঘাত

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২৭ মার্চ ২০২২
সকালে কথা কাটাকাটি, বিকেলে ছুরিকাঘাত
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কামাল উদ্দিন নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাহিদুল ইসলাম নাঈম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বিকেলে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কামাল কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সোলা পুকুরিয়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। গ্রেফতার নাহিদুল বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরী পাড়ার আবুল হোসেনের ছেলে।

Advertisement

জানা গেছে, রোববার সকালে চারালকান্দি সাগরিকা পেট্রোল পাম্প সংলগ্ন রিয়াদের দোকানে চা খাচ্ছিলেন কামাল। ওই সময় কোনো একটি বিষয়ে দোকানের কর্মচারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সেখানে যোগ দেন নাঈমও। এরপর বিষয়টি মীমাংসা হলে যে যার মতো সেখান থেকে চলে যান।

পরে বিকেল ৩টার দিকে চারালকান্দির পিএইচপি গেটের জাহানারার চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন কামাল। ওই সময় পেছন থেকে এসে কিছু বুঝে উঠার আগেই তাকে ছুরিকাঘাত করতে থাকেন নাঈম। ছুরিকাঘাতে আহত হয়ে কামাল মাটিতে লুটিয়ে পড়লে নাঈম পালিয়ে যান। পরে কামালকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।

সীতাকুণ্ড মডল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, আহত কামালের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় তার বাবার করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!