ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত: ছিনতাইকারী রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪২, ২৫ মার্চ ২০২২
ছুরিকাঘাতে ৫ পুলিশ আহত: ছিনতাইকারী রিমান্ডে 
ফাইল ফটো

রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে উপ-পরিদর্শক (এসআই) এম রবি হাসানসহ পাঁচ পুলিশ সদস্য আহত আহত করার মামলায় সুমন ওরফে ইমন নামের এক ছিনতাইকারীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম বেগম ইশরাত জাহানের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

আরো পড়ুন>>> দুই হাজার কোটি টাকা পাচার: বরকত-রুবেল বিরুদ্ধে অবশিষ্ট অভিযোগ শুনানি ১৭ এপ্রিল

Advertisement

এদিন তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বংশাল থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে, বুধবার রাতে বংশাল থানার প্রবেশপথের সামনে আটক করে আনা ছিনতাইকারী ইমনের সুইচ গিয়ার চাকুর আঘাতে এসআই এম রবি হাসানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। 

আহত অপর পুলিশ সদস্যরা হলেন- এএসআই তাজুল ইসলাম, কনস্টেবল নজরুল ইসলাম, সজীব ও শফিকুল। এদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!