ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মূল্য মুছে বেশি দামে তেল বিক্রির চেষ্টা, জরিমানা গুনলেন তিন দোকান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০০, ৩ এপ্রিল ২০২২
মূল্য মুছে বেশি দামে তেল বিক্রির চেষ্টা, জরিমানা গুনলেন তিন দোকান
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করে তিন মুদি দোকানিকে জরিমানা করে- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টায় তিন মুদি দোকানিকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার আখাউড়া উপজেলার খরমপুর বাজারে অভিযান পরিচালনা করে ঐ তিন মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ দিনব্যাপী জেলার আখাউড়া উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার খরমপুর বাজারে তিনটি মুদি দোকানে বোতলজাত তেলের গায়ের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা করায় তিন মুদি দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

তিনি আরো জানান, এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে এক ফার্মেসিকে এক হাজার টাকা জরিমানা করা হয়। বাজার স্থিতিশীল রাখতে ভোক্তা অধিকার অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!