ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল সেমাই, জরিমানা ৩ লাখ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২০:১১, ২৯ মার্চ ২০২২
নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছিল সেমাই, জরিমানা ৩ লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই প্রস্তুতের অপরাধে একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার নগরীর বাকলিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

চসিক সূত্র জানায়, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে ‘পুষ্টি লাচ্ছা সেমাই’ প্রস্তুত করছিল আমান ফুড এন্ড কোং নামে একটি প্রতিষ্ঠান। অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। 

Advertisement

এছাড়াও দেওয়ানহাট এলাকায় গাড়ি থেকে রাস্তায় কনক্রিটের মিক্সার ফেলে যান চলাচলে বিঘ্ন ও দুর্ঘটনার সম্ভাবনা সৃষ্টি করায় এম. জামাল এন্ড কোং লিমিটেড নামে অন্য একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!