[ দেশজুড়ে ]
‘দোষ’ করে জরিমানা গুনল সিজল-হোটেল জামান
চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন
অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টান্ন ও বেকারি পণ্য উৎপাদন এবং কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় আগ্রাবাদের সিজল কারখানা ও জিইসি মোড়ের জামান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউসকে দেড় লাখ টাকা করে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ জরিমানা করেন। বিষয়টি নিশ্চিত করেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
তিনি জানান, সিজল ও জামান হোটেল ছাড়াও চৌমুহনী মোড়ে ফুটপাত দখল করে ব্যবসা করায় কবির ক্রোকারিজ স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অন্যদিকে, অপর অভিযানে নগরীর সাগরিকা রোড ও বেপারি পাড়া রোডে ফুটপাত, নালা ও রাস্তা দখল করে পুরাতন লোহা, দোকানের মালামাল ও নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ দোকানিকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ জরিমানা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!