ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রকাশ্যে স্কুলছাত্রীকে ইভটিজিং ও টানাহেঁচড়া, বখাটে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৯, ৬ এপ্রিল ২০২২
প্রকাশ্যে স্কুলছাত্রীকে ইভটিজিং ও টানাহেঁচড়া, বখাটে আটক
আটক হাবিবুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড প্রদান ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্কুলে আসা যাওয়ার পথে নবম শ্রেণির ছাত্রীকে উত্যক্তের দায়ে হাবিবুর রহমান নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা ঐ যুবককে এই দণ্ড প্রদান করেন।

এর আগে প্রকাশ্যে স্কুলছাত্রীকে ইভটিজিং ও টানাহেঁচড়ার ঘটনায় ক্ষুব্দ হয়ে এলাকাবাসী তাকে আটক করে পিটুনি দেয়। পরে রামগঞ্জে থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করেন।

Advertisement

পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা আটক হাবিবুর রহমানকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

রামগঞ্জ থানার উপ পরিদর্শক তাজুল ইসলাম জানান, হোটাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে একই এলাকার হোটাটিয়া হারুন অর রশিদের বখাটে ছেলে হাবিবুর রহমান ইভটিজিং করতো।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে হাবিবুর রহমান তার গতিরোধ করে ইভটিজিং ও টানাহেঁচড়া করলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা জানান, ইভটিজিংকারী যেই হোক কাউকেই ছাড় দেয়া হবে না। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেছি। এছাড়া আটক হাবিবুর রহমান নিজেও স্বীকার করেছে স্কুলছাত্রীকে সে বিভিন্ন সময়ে উত্যক্ত করতো। ঘটনায় আটক হাবিবুর রহমানকে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!