ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ৬ এপ্রিল ২০২২
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের
ফাইল ছবি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুর এলাকায় ভুট্টাবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ট্রাকের হেলপার। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক মোহাম্মদ শিপন চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সমির হোসেনের ছেলে।

মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটি শস্য ভুট্টা নিয়ে ঢাকা থেকে চট্রগ্রামের দিকে যাচ্ছিলো। একপর্যায় ফেনীর ফতেহপুর পৌঁছালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে ট্রাকচালক মোহাম্মদ শিপন নিহত হন। এ সময় আহত হন চালকের সহকারী। পরে খবর পেয়ে পুলিশ আহতকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে এবং চালকের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে মহিপাল মহাসড়ক পুলিশের ওসি জাকির হোসেন জানান, ট্রাকটি থানায় হেফাজতে রাখা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!