ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর জুয়াড়িদের হামলা

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৫, ৮ এপ্রিল ২০২২
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর জুয়াড়িদের হামলা
গৌরীপুর থানা, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে জুয়াড়িরা। এতে ছয় পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর চরভাবখালী গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী।

আহতরা হলেন- উপ পরিদর্শক (এসআই) শফিক আহমেদ ও মো. এমদাদ, সহকারী উপ পরিদর্শক (এএসআই) আওলাদ হোসেন, মো. মোস্তাক, মো. মিজান ও মো. কামরুল।

Advertisement

ইউপি সদস্য মো. ইজ্জত আলী জানান, ৩০ মার্চ ব্রহ্মপুত্র নদে বালু কাটা নিয়ে চর ভাবখালীর ও উজান কাশিয়ারচর এলাকার শ্রমিকদের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে দু-পক্ষের মাঝে প্রতিদিন দলাদলি ও বৈঠক চলছে। ঘটনার দিন রাতে চর ভাবখালীর নদ ঘাটের তীরে দোকানে বসে তাস খেলছিলেন কয়েকজন জুয়াড়ি। এ সময় হঠাৎ পুলিশ অভিযান চালালে গ্রামের লোকজন চিৎকার করে হট্টগোল শুরু করেন।

এ সময় প্রতিপক্ষ ভেবে মাইকে ঘোষণা দিয়ে এলাকার লোকজন একত্রিত করে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে ছয় পুলিশ সদস্য আহত হন।

গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, পোগন সংবাদের ভিত্তিতে জুয়ার আসর থেকে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় জুয়াড়িরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনজন এসআই ও তিনজন এএসআই আহত হন। এর মধ্যে একজন মাথায় মারাত্মক আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় মামলা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!