[ দেশজুড়ে ]
চৌগাছায় পুলিশ সদস্যের বাবার গলাকাটা লাশ উদ্ধার
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: ডেইলি বাংলাদেশ
যশোরের চৌগাছায় মাঠ থেকে এক পুলিশ সদস্যের বাবার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে ঐ উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুরে এ ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম আলী যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের ইসমাইল তরফদারের ছেলে।
যশোর জেলা ডিবি পুলিশের ওসি রূপণ কুমার সরকার জানান, সোমবার সকালে সৈয়দপুর মাঠে কাইয়ুম আলীর গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে চৌগাছা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের ছেলেন উজ্জ্বল হোসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!