জানা গেছে, ঝালকাঠিতে কনস্টেবল নিয়োগের শারীরিক পরীক্ষায় অংশ নেন ৬৪৬ জন। এর মধ্যে ১৫২ জনকে লিখিত পরীক্ষার জন্য বাছাই করা হয়। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪১ জন। বৃহস্পতিবার তাদের মৌখিক পরীক্ষা নেয়া হয়। এতে উত্তীর্ণ হন ১৯ জন। এর মধ্যে নারী কনস্টেবল তিনজন ও পুরুষ ১৬ জন রয়েছেন। মেডিকেল পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই তারা পাবেন নিয়োগপত্র।
বুধবার বিকেলে ঝালকাঠি পুলিশ লাইনসে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রাথমিকভাবে নির্বাচিতদের ফলাফল প্রকাশ করেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় উত্তীর্ণরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
.png)