ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাইয়ের হাতে ভাই খুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৮, ২৩ এপ্রিল ২০২২
ভাইয়ের হাতে ভাই খুন
রূপসা থানা, খুলনা

খুলনার রূপসায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে চিত্তরঞ্জন বালা নামে একজন খুন হয়েছেন। শনিবার দুপুরে ঐ উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত চিত্তরঞ্জন বালা ঐ গ্রামের নীরোধ বালার ছেলে।

স্থানীয় সূত্র জানিয়েছে, পৈত্রিক সম্পত্তির সীমানা নির্ধারণ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চিত্তরঞ্জন বালাকে হাতের লাঠি দিয়ে আঘাত করেন চাচাতো ভাই সমির বালা। এতে চিত্তরঞ্জন বালা জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

রূপসা থানার ওসি মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!