রায়পুর প্রেস ক্লাবের নেতৃত্বে আনোয়ার-সুমন
লক্ষ্মীপুরের রায়পুর প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আনোয়ার হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক পদে এম.আর সুমন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে আনোয়ার দৈনিক আমাদের সময়ের রায়পুর উপজেলা প্রতিনিধি এবং সুমন ইত্তেফাক ও ডেইলি বাংলাদেশের প্রতিনিধি।
বুধবার বিকেলে পৌর শহরের প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে কার্যনির্বাহী কমিটির ২২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি সোহেল আলম (আনন্দবাজার), তাবারক হোসেন আজাদ (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (আমার সংবাদ), সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন সজিব (ভোরের পাতা), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মঞ্জু (খোলা কাগজ) ও দফতর সম্পাদক নজরুল ইসলাম (বর্তমান সময়)।
.png)
এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ (আমার কাগজ), শংকর মজুমদার (ভোরের কাগজ), মোস্তফা কামাল (বাংলাদেশ প্রতিদিন) ও অ্যাডভোকেট কামাল উদ্দিন (নয়া দিগন্ত) ও মাহবুবুল আলম মিন্টু (আজকের পত্রিকা)।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ, মিজানুর রহমান মোল্লা, প্রদীপ কুমার রায়, অ্যাডভোকেট কামাল উদ্দিন, ইকরাম হোসেন, মুকুল পাটোয়ারী ও হারুনুর রশিদ।