[ দেশজুড়ে ]
রংপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রা সংঘর্ষে নারীসহ নিহত ৫
ফাইল ছবি
রংপুর সদরের পাগলাপীরে মাইক্রোবাসের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার পাগলাপীর সলেয়ালা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি খাড়ুয়াবাধা গ্রামের আমজাদ হোসেন, ইকরচালীর দোহাজারী ছুটহাজীপুর গ্রামের মাহিন্দ্রাচালক ছেয়াদুল ইসলাম ছোপড়া ও নাজমা বেগম। বাকি দুইজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
.png)
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের মধ্যে নাজমা বেগম নামে একজনসহ আরও দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহগুলো তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ জানান, নিহতদের মধ্যে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!