ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘তুই’ বলায় নাতিকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৫ মে ২০২২
‘তুই’ বলায় নাতিকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদার
আটক সুজন

লক্ষ্মীপুরে নাতিকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের কিল-ঘুষিতে চাঁদ মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁদ মিয়া হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুর গ্রামের বাসিন্দা। আর আটক সুজন দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল আওয়ালের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সমবয়সী হওয়ায় চাঁদ মিয়ার নাতি ইমরান হোসেন এবং পাশের দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের সুজন হোসেন ও মো. বাপ্পী একজন আরেকজনকে তুই বলে সম্বোধন করেন। কিন্তু তুই সম্বোধন নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বাপ্পী ও সুজন আরও কয়েকজনকে নিয়ে এসে ইমরানকে মারধর করেন। এ সময় নাতিকে বাঁচাতে গেলে চাঁদ মিয়াকেও কিল-ঘুষি মারা হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

Advertisement

চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কিল-ঘুষির আঘাতে ওই বৃদ্ধ স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যাকাণ্ড। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সুজন নামে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!