ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৭ মে ২০২২
ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু
মৃত মেজবাহ উদ্দিন- ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এক বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মেজবাহ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার অহিদ মিয়ার ছেলে। তিনি সদর উপজেলার ঘাটুরা গ্রামে আল্লাহর দান ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

জেলা কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, মেজবাহ উদ্দিন একটি ব্যাংকের চেক জালিয়াতি মামলায় ১ বছরের কারাদণ্ড ও সাড়ে ৭ কোটি টাকা জরিমানাপ্রাপ্ত কয়েদি হিসেবে চলতি বছরের ২১ মার্চ জেলা কারাগারে আসেন। শনিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতরে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক রহমত উল্লাহ বলেন, ঐ ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!