ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খড় আনতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল যুবকের

বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২০, ৮ মে ২০২২
খড় আনতে গিয়ে সাপের ছোবলে প্রাণ গেল যুবকের
সাপের ছোবল; প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে বিষাক্ত সাপের ছোবলে মো. ইব্রাহিম নামে এক যুবককের মৃত্যু হয়েছে। মৃত যুবকের বাড়ি বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালাকান্দা গ্রামে। তিনি আক্কাস আলীর ছেলে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাপে কাটলে তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু সেখানে সাপে কাটার কোনো চিকিৎসা না থাকায় তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। রাত ১১টার দিকে মারা যান তিনি। 

পারিবারিক সূত্রে জানা যায়, খড় আনতে পার্শ্ববর্তী মাঠে গেলে বিষাক্ত সাপের ছোবলে তিনি মারা যান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!