ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাপের ছোবলে ঘুমন্ত শিশু চিরঘুমে

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি 
প্রকাশিত: ২০:৫৪, ১ জুন ২০২০
সাপের ছোবলে ঘুমন্ত শিশু চিরঘুমে
ফাইল ছবি

ঝিনাইহের কালীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে জুলিয়া খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয় । জুলিয়া খাতুন উপজেলার ভাতঘরা দয়াপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

শিশুটির চাচা নাসির উদ্দিন জানান, রাতে জুলিয়া তার মা-বাবার সাথে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ২টার দিকে বিষাক্ত সাপ জানালা দিয়ে ঘরে ঢুকে জিনিয়াকে দংশন করে। পরে ওই রাতেই জুলিয়াকে কালীগঞ্জ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!