ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

উঠানে খেলছিল ভাই-বোন, দেড় ঘণ্টা পর হলো লাশ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪১, ৮ মে ২০২২
উঠানে খেলছিল ভাই-বোন, দেড় ঘণ্টা পর হলো লাশ
ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের পাঁচ বছর বয়সী ছেলে রুমিন ও শফিকুল ইসলামের চার বছরের মেয়ে শোভা আক্তার। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্বজনদের বরাত দিয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল রুমিন ও শোভা। খেলতে খেলতে পুকুরে পড়ে যায় দুই শিশু। সকাল ১০টার দিকে রুমিন ও শোভাকে পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেন প্রতিবেশীরা। পরে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!