ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে একাধিক মামলার আসামি দুই রোহিঙ্গা গ্রেফতার

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি   
প্রকাশিত: ১১:২৭, ১০ মে ২০২২
টেকনাফে একাধিক মামলার আসামি দুই রোহিঙ্গা গ্রেফতার
গ্রেফতারকৃত দুই রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফে একাধিক মামলার আসামি দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- একই ক্যাম্পের বাসিন্দা মাহমুদুর রহমান ও সৈয়দ আলম।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে ঐ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর/জেএইচ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!