ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানসিক যন্ত্রণা সইতে না পেরে ফাঁস দিলেন গৃহবধূ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৯, ১০ মে ২০২২
মানসিক যন্ত্রণা সইতে না পেরে ফাঁস দিলেন গৃহবধূ
নালিতাবাড়ী থানা-ফাইল ফটো

শেরপুরের নালিতাবাড়ীতে ফাঁসিতে ঝুলে ছবিতন নেছা নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার নন্নী ইউনিয়নের বাইগর পাড়া গ্রামের আব্দুস সাত্তারের স্ত্রী। মঙ্গলবার (১০ মে) ভোরে এ ঘটনা ঘটে।

নন্নী ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী জানান, ছবিতন নেছা দীর্ঘদিন ধরে মানসিক রোগী ও ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসাও নিচ্ছিলেন তিনি। মঙ্গলবার মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে স্বজনরা খোঁজ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ছবিতনের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!