ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভিমরুলের বাসায় আগুন দিয়ে পুড়ল নিজেরই ঘর

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৮, ১৪ মে ২০২২
ভিমরুলের বাসায় আগুন দিয়ে পুড়ল নিজেরই ঘর
আগুনে ঘরের প্রায় সব মালামাল পুড়ে যায়

ভিমরুলের ভয়ে আতঙ্কে দিন কাটছিল পুরো পরিবারের। তাই আগুনে পুড়িয়ে দিতে চেয়েছিলেন ভিমরুলের বাসা। কিন্তু আগুন দিতে গিয়ে পুড়ল নিজেরই ঘর।

শুক্রবার রাত ১১টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ফেরিঘাট এলাকায় ফাহিম নামে এক যুবকের দোতলা ভবনে এ ঘটনা ঘটে। এতে তার ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিমের বাসার এক কোণে ছিল একটি ভিমরুলের বাসা। শুক্রবার রাতে ভিমরুলের ওই বাসাটিতে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করছিলেন ফাহিমের মা। কিন্তু সেই আগুন তার বাড়ির দোতলার রান্নাঘরে ঢুকে ছড়িয়ে যায়।

Advertisement

নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মাসুদ বলেন, রান্নাঘরটিতে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। পরে পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার কিছু আগে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এতে কেউ হতাহত না হলেও আগুনে ফাহিমের ঘরের প্রায় সব মালামাল পুড়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!