শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বানিয়ারচালা এলাকার কফিল উদ্দিনের ভাড়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রিতু ময়মনসিংহের গফরগাঁও উপজেলার খারুয়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। তবে স্বামী ও চার বছরের ছেলেকে নিয়ে কফিল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে গোন্ডেন রিফিট পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।
.png)
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, প্রায় এক বছর ধরে পারিবারিক কলহের জেরে ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যান স্বামী জহিরুল। পরে ছেলে হোসাইন আলীকে নিয়ে একাই ওই বাসায় থাকছিলেন আয়েশা। সম্প্রতি স্বামী এসে ছেলেকেও নিয়ে যান। এতে ছেলের শোকে ভেঙে পড়েন মা। একমাত্র ছেলের শোক সইতে না পেরে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।