বৃহস্পতিবার বিকেলে আটককৃত তরিকুল ইসলাম ও সোহাগ হোসেনকে আদালতে হস্তান্তর করা হয়। তাদের বাড়ি মণিরাপুর উপজেলায়।
যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় চোরাই মোবাইল সেটের ব্যবসা করে আসছিলো। বুধবার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, আসামিরা মণিরামপুর হাজরাকাটি এলাকায় চোরাই মোবাইল সেট বেচাকেনা করছে। এ সময়ে ফোর্স নিয়ে রাত সাড়ে আটটার দিকে সেখানে অভিযান চালিয়ে ৬টি চোরাই মোবাইলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়। ১৮ হাজার টাকাও উদ্ধার করা হয়।
.png)