ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন, অন্যজনের ২০ বছর কারাদণ্

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ১৯ মে ২০২২
জয়পুরহাটে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন, অন্যজনের ২০ বছর কারাদণ্
আদালতের আদেশ: প্রতীকী ছবি

অস্ত্র মামলায় জয়পুরহাটের কালাইয়ের একজনকে যাবজ্জীবন ও ক্ষেতলালের আরেকজনকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার আসামিদের অনুপস্থিতে এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জয়পুরহাটের কালাই উপজেলার তালুকদারপাড়া গ্রামের মাসুদুর রহমান ওরফে সুজন ও ২০ বছর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সুমন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকা থেকে একটি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ মাসুদুর রহমান ও মোস্তাফিজুর রহমানকে আটক করে র‌্যাব–৫। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পরের দিন ক্ষেতলাল থানায় অস্ত্র আইনে মামলা করে। এরপর দুই আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক। মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!