ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মক্তব থেকে ফেরার পথে ‘ছটফট’ করে প্রাণ গেল মাজহারুলের

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ২৪ মে ২০২২
মক্তব থেকে ফেরার পথে ‘ছটফট’ করে প্রাণ গেল মাজহারুলের
শিশু মাজহারুলের মরদেহ ঘিরে স্বজনদের আহাজারি

কুমিল্লার দেবিদ্বারে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সাত বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পোনরা বাজার সংলগ্নে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশুর নাম মো. মাজহারুল ইসলাম। সে দেবিদ্বার পৌর এলাকার পোনরা গ্রামের রাজমিস্ত্রি জাহিদ হাসানের ছেলে। সে পোনারা এএম মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত।

নিহত ওই শিশুর বড় বোন রাবেয়া আক্তার জানান, মাহজারুল সকালে মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল। পোনরা বাজার সড়কে পৌঁছালে ভিরাল্লা থেকে দ্রুত গতিতে আসা ইটবোঝাই একটি ট্রাক্টর মাজহারুলকে চাপা দেয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে।

Advertisement

প্রত্যক্ষদর্শী তাহসিন জেরিন জানান, ঘটনাস্থলে দৌড়ে গিয়ে মাজহারুলকে ছটফট করতে দেখেছি। আর ট্রাক্টরের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যান। তাকে ধরাধরি হাসপাতালে নেয়ার আগেই শিশুটি মারা যায়। তার মাথায় ও পায়ে আঘাত লেগেছিল।

দেবিদ্বার থানার ওসি মো. আরিফুর রহমান জানান, নিহতের পরিবারকে অনুরোধ করা হয়েছে তারা যেন থানায় মামলা করে কিন্তু তারা মামলা করতে রাজি হননি। লাশ বর্তমানে থানায় রাখা আছে। যদি পরিবার মামলা করেন তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!